• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নতুন প্রশাসক আরও ৫ সিটি করপোরেশনে মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের ১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

ঠাকুরগাঁও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসনেও। 

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নার কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। 

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশার প্রজনন ক্ষেত্র বিস্তৃত হওয়ায় ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণের ওপর গুরুত্ব দিচ্ছে উপজেলা প্রশাসন।

এবং সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের আঙিনা, বাজার, জনসমাগমস্থলসহ সাধারণ মানুষের বসতবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ ২০২৬ থেকে শুরু করে প্রতি শনিবার জনসাধারণসহ সরকারি-বেসরকারি সকল অংশীজনকে উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান এবং আশপাশের এলাকা পরিষ্কার করার কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। 

পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মশা নিধনে কীটনাশক ছিটানোর কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার কথাও বলা হয়েছে।

ভিওডি বাংলা-এম এ সালাম রুবেল/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের কেনাকাটা: পঞ্চগড়ে বাজারে উৎসবের আমেজ
ঈদের কেনাকাটা: পঞ্চগড়ে বাজারে উৎসবের আমেজ
রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা
রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা
ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত