• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (১৪ মার্চ) সকালে সংসদ ভবনের অভ্যন্তরীণ গোলাপ বাগানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে একটি আম গাছের চারা রোপণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর সংসদ প্রাঙ্গণে আরও একটি আম গাছের চারা লাগান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

এর আগে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পিকার তার সরকারি বাসভবন (বাংলো) পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও অতিরিক্ত সচিবরা, সার্জেন্ট অ্যাট আর্মস এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব
ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব
জাপান যাচ্ছেন জামায়াত আমির
জাপান যাচ্ছেন জামায়াত আমির
হাজীর ছদ্মবেশে হজ ক্যাম্পে চুরি, গ্রেপ্তার ২
হাজীর ছদ্মবেশে হজ ক্যাম্পে চুরি, গ্রেপ্তার ২