• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় বিভাগ ‘হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশন’ থেকে পদত্যাগ করেছেন একজন উপদেষ্টা। সদস্য। তার নাম সামিরা মুনশি। তিনি রিলিজিয়াস প্যানেলের একমাত্র মুসলিম নারী, যিনি ট্রাম্পের মনোনীত সদস্য ছিলেন। 

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর এই সিদ্ধান্ত জানিয়ে সামিরা মুনশি তার এক্স আইডিতে এক পোস্টে ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশের বাইরে ট্রাম্প প্রশাসনের ‘অন্যায় ও নৃশসতার’ কারণে তিনি পদ ছেড়ে দিচ্ছেন। 

এক্সে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ‘অবৈধ যুদ্ধ’ তাকে গভীরভাবে বিচলিত করেছে। তার দাবি, এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধান বা কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই শুরু করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমার নাম সামিরা মুনশি। আমি হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনের উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত সদস্য। আজ আমি দেশে ও দেশের বাইরে এই প্রশাসনের অন্যায় ও নৃশংসতার প্রতিবাদে পদত্যাগ করছি।’

বিবৃতির শেষে তিনি লিখেছেন, আমি এই দুর্নীতিগ্রস্ত ও বিপজ্জনক প্রশাসনের আমেরিকান নাগরিক এবং নিরপরাধ মানুষের জীবনের প্রতি অবহেলা দেখেছি এবং এর সঙ্গে আর যুক্ত থাকতে চাই না। আমি ইসরাইলের আগে আমেরিকাকে সমর্থন করি, আর দুর্ভাগ্যজনকভাবে তার মানে হলো আমি ট্রাম্প বা এই সরকারকে সমর্থন করতে পারি না।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!