• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার, কাল শুরু হচ্ছে অধিবেশন

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০২:৫০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সরকার একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, আলোচনা ও সংলাপের মাধ্যমেই সংসদের ভেতরে সব সমস্যার সমাধান করা সম্ভব।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই। সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে-সেই আলোচনার মাধ্যমেই বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। আমরা বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করি।

আরও পড়ুন: বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

তিনি বলেন, সংসদের কার্যক্রম ও আচরণবিধি যথাযথভাবে মেনে সংসদ পরিচালনা করা হবে এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আইন ও নীতিনির্ধারণী বিষয়গুলো সংসদে তুলে ধরা হবে।

চিফ হুইপ জানান, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি সাময়িকভাবে সভাপতিত্ব করবেন। এরপর সংসদ সদস্যদের শপথ ও আনুষ্ঠানিক কার্যক্রম শেষে স্পিকার নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকারও মনোনীত হবেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

এর আগে বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন সংসদের কার্যক্রম, আচরণবিধি এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী