• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবার তিন পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

   ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিশ্ব ইজতেমা চলতি বছর তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন তিনি। 

নাসিরুদ্দিন বলেন, এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা। মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি বলে জানান তিনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জুবায়েরপন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পালন করবেন। এরপর পরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীরা ইজতেমা পালন করবেন।

এ ব্যাপারে শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ে নেজাম টঙ্গী ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ভাগে ইজতেমা করবে। ইজতেমা সামনে রেখে ময়দানের প্রস্তুতিকাজ এগিয়ে চলছে।

এদিকে, মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ‘মুরুব্বিদের পরামর্শক্রমে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে।’

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী
১০৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী
২৬ মে হজ সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী
ইসলামে শ্রম ও সহকর্মীর মূল্য
ইসলামে শ্রম ও সহকর্মীর মূল্য