• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাসে অগ্নিসংযোগ মামলা

বৈষম্যবিরোধী আন্দোলন ঝিনাইদহের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭

ঝিনাইদহ প্রতিনিধি    ৯ মার্চ ২০২৬, ১০:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ফারদিন আহম্মেদ নিরব হত্যার প্রতিবাদে বিক্ষোভকালে বাসে আগুন ও পেট্রোল পাম্প ভাঙচুরের মামলায় ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে ঝিনাইদহ সদর থানায় বাস মালিকের পক্ষে সাইফ নোমান এবং সৃজনী ফিলিং স্টেশনের পক্ষে শামসুল কবীর মিলন বাদী হয়ে দুটি মামলা করেন। এ মামলা দুটিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান।

গ্রেপ্তাররা অন্যরা হলেন—ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এজাজ হাসান, অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, তাশদিদ হাসান ও রাসেল।

পুলিশ জানায়, গত ৭ মার্চ ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের মালিকানাধীন ‘তাজ ফিলিং স্টেশন’-এ তেল নিতে গিয়ে কর্মচারীদের হামলার শিকার হয়ে নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহম্মেদ নীরব। ঘটনার পর উত্তেজিত নেতাকর্মীরা একই মালিকের ‘সৃজনী ফিলিং স্টেশন’-এ হামলা চালায়।

পুলিশের দাবি, ঘটনার দিনে রাত সোয়া তিনটার দিকে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘রয়েল পরিবহন’-এর দুটি ও ‘জে-লাইন পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হামলাকারীদের শনাক্ত করে সেসময় ৩জনকে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে স্মারকলিপি
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে স্মারকলিপি