• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি    ৯ মার্চ ২০২৬, ০৪:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর নিলাম সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী পিকুসহ আহত ২ সাংবাদিকদের চিকিৎসার খোঁজখবর নেন। তথ্য মন্ত্রণালয় ও সরকার সাংবাদিকদের পাশে আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মন্ত্রী মহোদয় আমাদের চিকিৎসাসহ সকল বিষয়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।’

গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করার সময় নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক। তাদের হামলায় গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।

এ ঘটনায় ঐ দিন রাতে আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবুল কালাম ভূঁইয়া জানান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এ দিকে হামলার ঘটনায় জড়িত অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীসহ অন্য সাংবাদিকদের হুমকি দিলেও পুলিশ তাদের ধরছেনা বলে অভিযোগ করেছেন মামলার বাদী পিংকু। তথ্যমন্ত্রী মোবাইল ফোনে কথা বলার সময় বিষয়টি তাকে জানানো হয়েছে বলেও জানান মামলার বাদী।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার