ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।
সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
বর্তমানে মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী তিনি অতিরিক্ত দায়িত্ব ভাতাও পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে নিজের পদত্যাগপত্র জমা দেন, যা পরে গ্রহণ করা হয়।
ভিওডি বাংলা/এমএস







