• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ আজ সম্পন্ন হলো: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০২:৩১ পি.এম.
পুরান ঢাকার সিদ্দিক বাজারে কমিউনিটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।। ছবি: ভিওডি বাংলা

প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার হাতেই এই কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন পর আজ সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

সোমবার (৯ মার্চ) পুরান ঢাকার সিদ্দিক বাজারে কমিউনিটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, পুরান ঢাকার মানুষের জন্য সাদেক হোসেন খোকা যে অবদান রেখে গেছেন, তা নগরবাসী আজীবন স্মরণ করবে। তাঁর স্মৃতিকে সামনে রেখেই এই কমিউনিটি সেন্টারের কাজ সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন এলাকাবাসীর ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে সরকারের দায়িত্বও পালন করছেন। এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশন তাঁর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, নাগরিকদের সুবিধার জন্য নির্মিত কমিউনিটি সেন্টারগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এলাকাবাসীকে প্রতিষ্ঠানটি সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণের আহ্বান জানান।

তিনি জানান, প্রায় ২০ কাঠা জমির ওপর নির্মিত এ প্রকল্পে স্থানীয় এক নারী পাঁচ কাঠা জমি দান করেছেন। ভবিষ্যতে এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়েও উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

আবদুস সালাম বলেন, নাগরিকদের সুবিধার্থে কমিউনিটি সেন্টারটি ব্যবহারের জন্য সরাসরি বুকিংয়ের পাশাপাশি অনলাইন বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া এখানে পার্কিংসহ বিভিন্ন অবকাঠামোগত সুবিধা রয়েছে।

তিনি আরও জানান, নগরের অন্যান্য কমিউনিটি সেন্টারগুলোতে পর্যায়ক্রমে জিমনেশিয়াম, লাইব্রেরি এবং নাগরিক স্বাস্থ্যসেবার জন্য পৃথক সেকশন চালুর উদ্যোগ নেওয়া হবে।

নগর পরিচ্ছন্নতা বিষয়ে তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের পক্ষে একা শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে এবং ড্রেনে পলিথিন বা ময়লা-আবর্জনা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।

ময়লা সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত টাকার বেশি আদায় না করারও নির্দেশ দেন তিনি। আবদুস সালাম বলেন, নির্ধারিত ১০০ টাকার বেশি কেউ আদায় করলে তার লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি কোথাও কোনো ধরনের চাঁদাবাজি বা উশৃঙ্খল কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানের শেষে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কমিউনিটি সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ