• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০৩:১৪ পি.এম.
মারধরের শিকার আহত শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী মধ্যরাতে মারধরের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী ওই শিক্ষার্থীকে আটক করে কয়েক দফা মারধর করে। 

রোববার (৮ মার্চ) দিবাগত রাত ৩টার পরে বুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম রাহিদ খান পাভেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, রাতে বুয়েটের নজরুল হলের ক্যাফেটেরিয়ায় সেহরির সময় তাকে আটক করা হয়। পরে কয়েক দফায় মারধর করে তাকে বুয়েট গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য এলাকায় নেয়া হয়। সবশেষে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।পরে এবং প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মারধরের সময় তাকে কিল-ঘুষির পাশাপাশি বাইকের শেকল ও তালা দিয়েও আঘাত করা হয়। এতে তার হাতে ও পায়ে আঘাত লাগে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

আরও অভিযোগ রয়েছে, মারধরের সময় তার মোবাইল ফোন, মানিব্যাগ ও মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়া হয়। অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল বলেন, ‘শিক্ষার্থীরা পাভেলকে থানায় নিয়ে আসেন। পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। চিকিৎসা শেষে তাকে আবার থানায় আনা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২
মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২
ধানমন্ডিতে বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার
ধানমন্ডিতে বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার
স্টার কাবাবে খেজুরের দাম নিয়ে ক্রেতাদের মারধর
স্টার কাবাবে খেজুরের দাম নিয়ে ক্রেতাদের মারধর