• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ী

কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ৯ মার্চ ২০২৬, ০২:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা পুলাপাড় থেকে জেলে পাড়া হয়ে বাদল চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সড়কটি নির্মাণ করা হচ্ছে। ২০২৪–২৫ অর্থবছরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় কুড়িগ্রামের মেসার্স অর্প ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে মূল ঠিকাদার প্রতিষ্ঠানটি স্থানীয় কে এম বি ব্রিক্সের স্বত্বাধিকারী রাজীব সর্দারের কাছে সাব-কন্ট্রাক্ট হিসেবে কাজটি হস্তান্তর করে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের বেডে মানসম্মত  ভালো মানের খোয়ার পরিবর্তে নিম্নমানের ভাঙা ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, যা হাত দিয়েই গুঁড়ো হয়ে যাচ্ছে। এছাড়াও নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ রয়েছে। 

স্থানীয়দের আশঙ্কা, এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করা হলে অল্পদিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এতে একদিকে সরকারি অর্থের অপচয় হবে, অন্যদিকে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হবে।

স্থানীয় বাসিন্দরা জানান, ‘আমরা চাই সঠিক মান বজায় রেখে কাজটি করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করলে একটি টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ সম্ভব।’

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত করে নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধ করা এবং সড়ক নির্মাণে মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস অর্প কনস্ট্রাকশনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার কাজ আমি বিক্রি করিনি, একজনকে দিয়ে  করাচ্ছি, অভিযোগ থাকলে অফিসকে বলেন অফিস বললে আমরা পরিবর্তন করে দেব । 

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, ঠিকাদারকে নিয়ম তান্ত্রিক ভাবে কাজ করতে হবে, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে সেটি পরিবর্তন করতে হবে,নিয়ম না মেনে কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী