টপ নিউজ
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে গার্ড অব অনার
ফেনী প্রতিনিধি
৯ মার্চ ২০২৬, ০২:০৭ পি.এম.

ছবি: ভিওডি বাংলা
ফেনী সার্কিট হাউজে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজ প্রাঙ্গণে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মন্ত্রীকে স্বাগত জানাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ সদস্যদের একটি চৌকস দল মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় মন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কু,শল বিনিময় করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জহির আদনান/আ







