• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি অবসরে

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন—

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ

পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা

রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী

সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদক মহাপরিচালক হলেন বিচারক আলী হোসাইন
দুদক মহাপরিচালক হলেন বিচারক আলী হোসাইন
মানবাধিকার কমিশন অধ্যাদেশ অপরিবর্তিত রেখে আইন পাস চায় নাগরিক সমাজ
মানবাধিকার কমিশন অধ্যাদেশ অপরিবর্তিত রেখে আইন পাস চায় নাগরিক সমাজ
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ