• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

ভিওডি বাংলা ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৭:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর সুরক্ষা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু ডিপোতে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো। মন্ত্রণালয় জানায়, এসব কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ কারণে উল্লিখিত ডিপোগুলোর নিরাপত্তা শক্তিশালী করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল