ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের উদ্যোগে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি (ব্যাচ–১ ও ব্যাচ–২) শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) ফার্মেসি লেকচার থিয়েটার, মোকাররম ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ডিন, ফার্মেসি অনুষদ এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর, প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি (ওষুধ প্রযুক্তি বিভাগ)। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি (ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগ); অধ্যাপক ড. মো. খালিদ হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি (ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ); অধ্যাপক ড. শায়লা কবীর, চেয়ারম্যান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ; অধ্যাপক ড. শেখ জহীর রায়হান, চেয়ারম্যান, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগ; অধ্যাপক ড. শিমুল হালদার, চেয়ারম্যান, ওষুধ প্রযুক্তি বিভাগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব জনাব মাহবুবুল আলম, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি জনাব মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মেহেদী হাসান তানভীর। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আসলাম হোসেন (ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ) এবং অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রাক্তন ডিন, ফার্মেসি অনুষদ।
ইফতার মাহফিলে মোট প্রায় ২৫ জন শিক্ষক এবং প্রায় ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/এমএস







