• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটের দিন ৩ যুবককে কুপিয়ে জখম, জামায়াতনেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ০৫:২২ পি.এম.
আশরাফ আলী-ছবি-ভিওডি বাংলা

জাতীয় নির্বাচনের দিন তিন যুবককে কুপিয়ে জখম করার মামলায় জামায়াতে ইসলামী মহানগর শাখার ওয়ার্ড কমিটির সহসভাপতি আশরাফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

শনিবার (৭ মার্চ) রাত সোয়া ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৮ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আব্দুল কাইয়ুম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার জামায়াতনেতা আশরাফ আলী সিটি করপোরেশন ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি বলে জানা গেছে। মামলার বাদী একই ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। বাদীর ছেলে মেহেদী হাসান জিহাদ পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ ও মামলার বাদী জানায়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাত সাড়ে সাতটার দিকে বাড়ি ফিরছিলেন মেহেদী হাসান জিহাদ ও শরীফুল ইসলামসহ তিনজন। গ্রেপ্তার ব্যক্তির নেতৃত্বে প্রকৌশল কলেজের সামনে একটি দল রামদা লাঠিসোঠা নিয়ে পিছন থেকে আক্রমণ চালিয়ে তার দুই ছেলেসহ তিনজনকে গুরুতর জখম করেন।

তাদের মধ্যে মেহেদী হাসান অধিক গুরুতর আহত হওয়ায় তাকে প্রথমে মমেক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানান মামলার বাদী। এই ঘটনায় ২৫ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৪ জনের নামে এবং ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেন। সেই মামলায় এক নম্বর আসামি হলেন গ্রেপ্তার জামায়াত নেতা আশরাফ আলী।

অপরদিকে আশরাফ আলীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন।

ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী