• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানমন্ডিতে বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৫:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে ‘বার্গার বাবু’ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই পেশাদার অপরাধীকে অভিযানে আটক করা হয়।

রোববার (৮ মার্চ) ঢাকা মহানগর পুলিশ-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধানমন্ডির ৮ নম্বর সড়কে অবস্থিত শেখ জামাল মাঠ-এর পশ্চিম পাশে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কৌশলে ঘিরে ফেলে কুখ্যাত অপরাধী ‘বার্গার বাবু’কে গ্রেপ্তার করে ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি দল।

পুলিশি তথ্যমতে, জাহিদুল ইসলাম বাবু রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় একটি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, রাজধানীতে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ আজ সম্পন্ন হলো: আবদুস সালাম
সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ আজ সম্পন্ন হলো: আবদুস সালাম
মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২
মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২
স্টার কাবাবে খেজুরের দাম নিয়ে ক্রেতাদের মারধর
স্টার কাবাবে খেজুরের দাম নিয়ে ক্রেতাদের মারধর