• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিমন্ত্রী মীর হেলাল

সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনগণ উপকৃত হয়

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ১১:০৪ এ.এম.
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজ ও জনগণ উপকৃত হয় উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘আপনারা জনগণের পক্ষে কথা বলবেন এবং জনগণ কীভাবে উপকৃত হয় তা তুলে ধরবেন। আমি আপনাদেরই লোক। সে কারণেই শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি।’ 

শনিবার (৭ মার্চ) হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় প্রতিমন্ত্রী আরও বলেন, হাটহাজারীবাসী বিপুল ভোটে তাকে নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। চট্টগ্রাম-৫ তথা হাটহাজারীকে আরও উন্নত, সমৃদ্ধশালী ও অপরাধমুক্ত করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, সাবেক ফতেপুর ইউপি চেয়ারম্যান জাকের হোসেন, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জামাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাব সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সোলাইমান আকাশ, সাংবাদিক ন. ম. জিয়াউল হক চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি জাহেদ মঞ্জু, হালদা গবেষক ড. মোঃ শফিকুল ইসলাম, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, ইসলামিক ফ্রন্ট নেতা অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জেলা মহিলা দল নেত্রী নুরী মাহফুজা, পৌরসভা মহিলা দলের সভাপতি পারভীন জাহান চৌধুরী, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েবসহ অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন কাচারি সড়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, গাউছিয়া কমিটির পৌরসভা সভাপতি হাজী মোঃ রফিক, শিক্ষক নেতা ফিরোজ চৌধুরী, অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, গড়দুয়ারার সাবেক চেয়ারম্যান মোঃ ফোরকান, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল আজম, মেখলের মোঃ রাশেদুল ইসলাম, ডাঃ হাফিজুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুট্টু, উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নুরুল আমিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আজম, গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপির আহবায়ক হোসাইন মেম্বার, সমাজসেবক সাখাওয়াত হোসেন, হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম হুজ্জাতুল ইসলাম, হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন সওদাগর, ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মোঃ শফিউল আলমসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহযোগী সদস্য ইশতিয়াক সিদ্দিকী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম।

ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/এম ওসমান গনি/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি সাবেক এমপির
হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি সাবেক এমপির
৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল বাকৃবি ছাত্রশিবির
৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল বাকৃবি ছাত্রশিবির
সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন চান মিতা
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন চান মিতা