• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ০৯:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

হিজবুল্লাহর দাবি, শনিবার ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে তারা দুটি পৃথক হামলা চালিয়েছে। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ইসরায়েলের জিরিফিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ঘাঁটিটি ইসরায়েলের আক্রি শহরের পূর্ব দিকে অবস্থিত।

আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে লেবানন সীমান্তবর্তী শহর কুফর কিলার কাছে ফাতিমা গেট ক্রসিং এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ বলেছে, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে হামলা চালানো হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং তাদের বিরুদ্ধে আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার চাপেই ইরান এমন অবস্থান নিয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!