• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পাবনা-সিরাজগঞ্জ

সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন চান মিতা

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ৭ মার্চ ২০২৬, ০৯:২৩ পি.এম.
শেয়ার করুন 0
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ললিতা গুলশান মিতা। ছবি: ভিওডি বাংলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ললিতা গুলশান মিতা। ছবি: ভিওডি বাংলা

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন চান পাবনার ঈশ্বরদীর মহিলাদলের নেত্রী ললিতা গুলশান মিতা। তিনি জাতীয়তাবাদি মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক।

শনিবার (৭ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মিতা বলেন, আমি পাবনা ও সিরাজগঞ্জ জেলার মানুষের সমর্থন নিয়ে জাতীয় সংসদের সরক্ষিত মহিলা আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। আমি সুযোগ পেলে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা বিস্তার, নারী উদ্যোক্তা তৈরী, এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবো।

ললিতা গুলশান মিতা বলেন, আমি বিশেষ করে তরুণ সমাজের সম্ভাবনাকে গুরুত্ব দিতে চাই। শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে তাদের শক্তিকে দেশের উন্নয়নের কাজে যুক্ত করা অত্যন্ত জরুরী। একইসঙ্গে সাধারণ মানুষের মৌলিক চাহিদা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, এবং সামাজিক ন্যায়বিচার বিষয়গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আমাদের এই দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়, তাহলে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা বিস্তার, নারী উদ্যোক্তা তৈরী এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো। সততা, দায়িত্ববোধ এবং জনগণের প্রতি আন্তরিকতা থাকলে একজন জনপ্রতিনিধি সত্যিকার অর্থে মানুষের আস্থা অর্জন করতে পারেন। সেই লক্ষ্য নিয়েই আমি আজ আপনাদের সামনে আমার প্রত্যাশার কথা ব্যক্ত করছি।

সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপির সাবেক নেতা আজমল হোসেন ডাবলু, সমাজকর্মী আশিকুর রহমান লুলু, সাবেক ছাত্রনেতা সাইফ উদ্দিন স্বপন, মহিলাদলের নেত্রী শাহিনা আক্তার, শিরিন আক্তার, আফরোজা খাতুন সহ অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু