• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আটক ৪

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ৮ মার্চ ২০২৬, ১১:১০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে এবং হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার হাটফুলবাড়ী বাজার এলাকার বাসিন্দা প্রদীপ রায়ের পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফুলবাড়ী মৌজার তেতুলতলা এলাকায় দাগ নং-১৯৪৬ এর প্রায় ৩.১০ একর জমির মালিকানা ও ভোগদখল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি আদালতেও বিচারাধীন ছিল।

অভিযোগ অনুযায়ী, গত ৬ মার্চ রাত ৯টা ১৫ মিনিটের দিকে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে সংঘবদ্ধ হয়ে ওই জমিতে প্রবেশ করে ঘর নির্মাণের প্রস্তুতি নেয়। প্রদীপ রায়ের ভাই নয়ন কুমার রায় (৩৪) ও চয়ন কুমার রায় (২৮) বিষয়টি জানতে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

হামলায় চয়ন কুমার রায়কে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়। তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং স্থানীয়দের সহায়তায় রাত ৯টা ৪৫ মিনিটে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় নয়ন কুমার রায়ও গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শাহীন ফকির, আমিনুর ফকির, রাব্বি ফকির, রাকিব ফকির ও তাহের ফকিরকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

নিহতের ভাই প্রদীপ রায় বাদী হয়ে সারিয়াকান্দি থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

সারিয়াকান্দি থানার ওসি জানিয়েছেন, চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎ভিওডি বাংলা/মোঃ মনিরুজ্জামান জাহিদ/আ‎

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার