• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবারও মোহামেডানের সভাপতি মাসুদুজ্জামান

স্পোর্টস ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ১০:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান। তার সঙ্গে আরও ১৫ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ পরিচালনা পর্ষদের মোট ১৭ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আগামী সোমবার (৯ মার্চ) ঢাকার একটি ক্লাবে অনুষ্ঠিতব্য মোহামেডানের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

মো. মাসুদুজ্জামান এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীন ক্লাবগুলোর সমন্বয় কমিটির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির সাবেক সম্পাদক ছিলেন।

বর্তমানে তিনি ঢাকা লিওপার্ডসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০২৫ সাল থেকে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং ২০২১ সাল থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেলেও পরে ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান মো. মাসুদুজ্জামান।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তর কোরিয়ার দাপটে বিধ্বস্ত বাংলাদেশ
উত্তর কোরিয়ার দাপটে বিধ্বস্ত বাংলাদেশ
পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দল খেলবে প্রস্তুতি ম্যাচ
পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দল খেলবে প্রস্তুতি ম্যাচ
কিরনের বক্তব্য ‘অসম্মানজনক’: পিটার বাটলার
কিরনের বক্তব্য ‘অসম্মানজনক’: পিটার বাটলার