• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ড. ইউনূসকে নিয়ে ‘ইন্ডিয়াডটকম’র প্রতিবেদন প্রত্যাখান ঢাকার


প্রকাশ:  ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ড. ইউনূসকে নিয়ে ‘ইন্ডিয়াডটকম’র প্রতিবেদন প্রত্যাখান ঢাকার

ভিওডি বাংলা রিপোর্ট

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ইন্ডিয়াডটকমে প্রকাশিত সংবাদটি 'মিথ্যা এবং ভারতীয় ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ'।

শুক্রবার (২৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে সংবাদটির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান হিসেবে কোনো অর্থ ড. ইউনূস দেননি বলে তাদের ফ্যাক্ট চেকিং উইং দাবি করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হিলারি দম্পতির সঙ্গে তার বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসের কোনো উপকারে আসেনি এবং জো বাইডেনের প্রশাসনে তিনি কখনোই কোনো পদে ছিলেন না।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে অধ্যাপক ইউনূস কোটি কোটি ডলার ঋণ পেয়েছিলেন বলে যে খবর বেরিয়েছে তাও মিথ্যা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, পদ্মা সেতু প্রকল্পের কোনো ঋণ চুক্তি বাতিলে বিশ্বব্যাংকের সিদ্ধান্তের পেছনে ড. ইউনূসের কোনো ভূমিকা ছিল না।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস