• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন্দুয়ায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টা

নেত্রকোনা প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ০২:৩০ পি.এম.
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম -ছবি-ভিওডি বাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার ঘটনা ঘটেছে, যার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম জনসাধারণকে সতর্ক করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ইউএনও কেন্দুয়া উল্লেখ করেন, একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে ফোন করছে। তারা সরকারি কার্ড বা সুবিধা প্রদানের প্রলোভন দেখিয়ে বিকাশ, নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ দাবি করছে।

ইউএনও স্পষ্ট করে বলেন, “উপজেলা প্রশাসন বা কোনো সরকারি কর্মকর্তা কখনো ফোনে টাকা দাবি করেন না।” তাই কেউ যেন এ ধরনের ফোন কল বা বার্তায় প্রতারিত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি।

এছাড়া তিনি বলেছেন, সন্দেহজনক কোনো ফোন কল বা প্রতারণার চেষ্টা হলে তা অবিলম্বে কেন্দুয়া থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, সবার সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই এই ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব।

স্থানীয়রা জানিয়েছে, প্রতারণাকারীরা সরকারি পরিচয় ব্যবহার করে নানাভাবে ভুয়া সুবিধার প্রলোভন দেখাচ্ছে, তাই জনগণকে আরও সতর্ক থাকা জরুরি।

ভিওডি বাংলা-মো. হুমায়ুন কবির/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
গৃহবধুকে গলা কেটে হত্যা র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই