• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরিশালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

বরিশাল প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ০২:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর কসবা এলাকায়।

নিহতরা হলেন—ঢাকার নিউমার্কেট এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৫) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মাইক্রোবাস চালক মো. রিপন মাঝি (৪৫)।

অন্যদিকে মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে গুরুতর আহত হয়েছেন—মাদারীপুরের শিবচর উপজেলার মো. মনিরুজ্জামান মনি (৩৮), ঢাকার মুরাদপুর এলাকার নুরুজ্জামান (৪৬), বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার মো. শফিউল বাশার (৪০)।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন মারা যান। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনায় ব্যবহৃত বাস ও মাইক্রোবাস দুটিকে জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
গৃহবধুকে গলা কেটে হত্যা র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই