• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ০২:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ও  ভাঙ্গুড়া থানা পুলিশ উপস্থিত ছিল।

অভিযান কালে ভবানীপুর গ্রামের মোছা. খুশি খাতুন (৪০), স্বামী নুর ইসলাম এর বাড়ি থেকে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত ৬ ড্রাম (প্রায় ১ হাজার ৮০০ কেজি) জেলি এবং ৫ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ৬ ড্রাম জেলি ধ্বংস করা হয় এবং ৫ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবান থাকবে।

ভিওডি বাংলা-প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
ফুলবাড়ীতে বণিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
গৃহবধুকে গলা কেটে হত্যা র‌্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই
মধুপুরে অগ্নিকাণ্ডে বিএনপি অফিসসহ ৭ দোকান পুড়ে ছাই