• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দল খেলবে প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ০১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সব ঠিক থাকলে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১১ মার্চ। এর আগে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল শনিবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ দল থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত চলা অনুশীলনে টাইগাররা নিজেদের ফর্ম যাচাই করবে। প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেটাররা আগামীকাল (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে নামবে।

প্রস্তুতি ম্যাচ শেষে দল একটি দিন বিশ্রাম নেবে। এরপর ৯ ও ১০ মার্চ পুনরায় অনুশীলনে ফিরবে বাংলাদেশ। ওই দুই দিন দুপুর ১টা ৪৫ মিনিট থেকে তিন ঘণ্টার অনুশীলন হবে।

সূচি অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দল ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ হবে ১১ মার্চ, দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং শেষ ম্যাচ ১৫ মার্চ। সব ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ফর্ম চেক ও সঠিক কন্ডিশনে সিরিজে নামার চেষ্টা করবে। মিরাজের নেতৃত্বে টাইগাররা শক্তিশালী এক পাকিস্তান দলকে প্রতিহত করার পরিকল্পনা হাতে নিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোপে সরতে পারে ‘ফিনালিসিমা’
ইউরোপে সরতে পারে ‘ফিনালিসিমা’
বড় জয়েও সেমিফাইনাল থেকেই বিদায় বার্সেলোনার
বড় জয়েও সেমিফাইনাল থেকেই বিদায় বার্সেলোনার
সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই বাংলাদেশি
সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ঘোষণা, নেই বাংলাদেশি