• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ০১:১০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের বলিদানের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক, মানসম্মত এবং ব্যবহার উপযোগী স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মকে আহ্বান জানাই, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড গড়ে তুলুন এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুন।” 

রাষ্ট্রপতি আরও গুরুত্ব দেন, “একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা প্রয়োজন, যাতে সকল শহীদের স্বপ্ন বাস্তবায়িত হয়।”

চাষীদের উদ্দেশ্যে মো. সাহাবুদ্দিন বলেন, “আপনারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পাট চাষ করুন।”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
"জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শান্তা ফারজানা। ছবি: ভিওডি বাংলা
জুলাই নিয়ে অপপ্রচার ও ব্যবসা বন্ধ করতে হবে: শান্তা ফারজানা
জুলাই শহীদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী