পাংশায় শাপলা কাব-প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় স্কাউটসের প্রাথমিক শিক্ষার্থীদের শাপলা কাব অ্যাওয়ার্ড এবং মাধ্যমিকের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে পাংশা ও কালুখালী উপজেলার প্রাথমিক পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য ১০২ জন এবং পিএস অ্যাওয়ার্ডের জন্য ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শাপলা কাব অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা ৫০ নম্বরের এবং সময় ছিল ১ ঘণ্টা।
অপরদিকে পিএস অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের এবং সময় ছিল ২ ঘণ্টা। লিখিত পরীক্ষা শেষে শাপলা কাব শিক্ষার্থীদের ভাইভা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের ভাইভা নেওয়া হয়।
মূল্যায়ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পাংশা উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা স্কাউটসের কমিশনার ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব), উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) মো. ফিরোজ হোসেন, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম ও উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ।
ভিওডি বাংলা-এস,কে পাল সমীর/জা







