• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

উলিপুরে ‘ঐক্য ও সম্প্রীতি’ শ্লোগানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ৬ মার্চ ২০২৬, ০২:২০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

উলিপুরে সম্প্রদায়িক ঐক্য ও উন্নয়ন প্রচারের লক্ষ্য নিয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উলিপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইং, উলিপুর ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর, ব্যারিস্টার মহবুবুল আলম সালেহী। 

সভায় সভাপতিত্ব করেন কল্লোল কুমার মজুমদার টুটুল, আহ্বায়ক ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইং এবং অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগীতার বন্ধন অটুট রাখার মাধ্যমে উলিপুরের উন্নয়নে সকলে একত্রিত হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উপস্থিত সকলের সহায়তা কামনা করেন। বিভিন্ন পেশার পেশাজীবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে। উপস্থিত সবাই উলিপুরের উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিশ্রুতি দেন।

উক্ত সভার মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হলো এবং ভবিষ্যতে উন্নয়নমূলক উদ্যোগে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা-মো. এরশাদুল হক/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ