• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি: আইআরজিসি মুখপাত্র বেতন নিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রধান শিক্ষকের হাতাহাতি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি: আরাঘচি জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ বিতর্কের মুখে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ১২:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসদস্যদের জন্য দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি।

শুক্রবার (৬ মার্চ) সকালেই দলের গুলশান কার্যালয়ে এই কর্মশালা উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন সাবেক সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সংসদ সদস্যরা। সেখানে সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

দুদিনের এই প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের দায়িত্ববোধ বৃদ্ধি, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা অর্জন, এবং কৌশলগত ভূমিকা নির্ধারণে সহায়তা করা হবে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে কেন্দ্র করেই নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মশালায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকি বিষয়ে সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া হবে। এছাড়া মন্ত্রীদের জন্য দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনায় বিএনপির ২ ইফতার মাহফিল
যমুনায় বিএনপির ২ ইফতার মাহফিল
সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে রাজস্বাক্ষী বলছে জামায়াত
ইলেকশন ইঞ্জিনিয়ারিং: সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে রাজস্বাক্ষী বলছে জামায়াত
আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা