• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০৯:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজের বিরুদ্ধে উঠা দুর্নীতি অভিযোগের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজ ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন। তিনি জানান, তার স্ত্রীর অ্যাকাউন্টে বর্তমানে মাত্র ৬১৩ টাকা রয়েছে।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী জমা দিয়েছি। তারপরও যেহেতু এসব নিয়ে জল্পনা তৈরি হচ্ছে, আমি মনে করি, আমার এবং পরিবারের সবার ব্যাংক হিসাব জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।”

তিনি আরও বলেন, “মঙ্গলবার (৩ মার্চ) আমি শুধুমাত্র নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করার কথা জানিয়েছিলাম। পরে পরিবারের সবার হিসাবও উন্মুক্ত করার সিদ্ধান্ত নিলাম, যেন আর কোনো প্রশ্ন না থাকে।”

পারিবারিক সম্পদের বিস্তারিত তুলে ধরে সাবেক উপদেষ্টা বলেন, “আমার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এতে মোট ক্রেডিট আছে ৫,৪৭,৭১১ টাকা। তবে বাবার ১০ লাখ টাকার সার্ভিস লোন এখনও বাকি রয়েছে, যার ৬,৩৯,৭৪৬ টাকা পরিশোধ বাকি। সেক্ষেত্রে বাস্তবিকভাবে তিনি ৮২,০৩৫ টাকার দেনায় আছেন।”

তিনি বলেন, “আমার মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে ২১,১৫৪ টাকা রয়েছে। স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা আছে। আমার দুটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ৯,৯৩০ টাকা, আর সেলারি অ্যাকাউন্টে ৯,৭৮,৬২৬ টাকা রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন আমার সমস্ত বেতন ও ভাতা লেনদেন এই সেলারি অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে। দু’টি অ্যাকাউন্টের মোট ব্যালেন্স এখন ৯,৭৮,৫৫৬ টাকা।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক