• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

বিতর্কের মুখে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ১০:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিতর্কের জেরে শেষ পর্যন্ত দায়িত্ব হারালেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম। কয়েক মাস ধরে চলা নানা সমালোচনা ও প্রশ্নের পর বৃহস্পতিবার তাকে পদ থেকে সরিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা এবং ২২০ মিলিয়ন ডলারের একটি বিজ্ঞাপন চুক্তি নিয়ে বিতর্কের পর থেকেই নোয়েমের ওপর চাপ বাড়তে থাকে।

পদচ্যুতির ঘোষণা দিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, নতুন হোমল্যান্ড সিকিউরিটি সচিব হিসেবে ওকলাহোমা অঙ্গরাজ্যের সিনেটর মার্কওয়েন মুলিনকে মনোনয়ন দেওয়া হবে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন নিতে হবে।

দক্ষিণ ডাকোটার সাবেক গভর্নর ক্রিস্টি নোয়েম ট্রাম্প প্রশাসনের অন্যতম আলোচিত মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। অভিবাসন নীতিতে কঠোর অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে তিনি একাধিকবার সমালোচনার মুখে পড়েছিলেন।

বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুতে কড়া অবস্থানের প্রতীক হিসেবে পরিচিত নোয়েমের বিদায় ট্রাম্প প্রশাসনের নীতিতে নতুন সমন্বয়ের সুযোগ তৈরি করতে পারে।

বরখাস্তের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নোয়েম

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিশু নির্যাতনের বিজ্ঞাপন নিয়ে মেটাকে ভারতের কড়া নোটিশ
ছবি: সংগৃহীত
ট্যাটু দেখে শনাক্ত লাশের পরিচয়, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
ভারতকে ধন্যবাদ জানালো ইরান