• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ১০:১৭ পি.এম.
কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে দলের বদনাম হয় বা জনগণের মনে কষ্ট তৈরি হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ সব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর সম্ভবত এটাই ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে তাঁর প্রথম কোনো কর্মসূচি। নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে এবং দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের পর একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছানো গেছে।

বিগত সময়কে ‘ফ্যাসিবাদী শাসন’ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, সে সময়ে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে, অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং দুঃশাসনের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এখন জনগণ ভোট দিয়ে তাঁদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।

দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে দলই হোক সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে।

তিনি বলেন, সামনে আবার নির্বাচন হবে। তাই নেতাকর্মীদের আচার-আচরণ ও কর্মকাণ্ড এমন হতে হবে যাতে জনগণের মনে কোনো নেতিবাচক ধারণা তৈরি না হয় এবং দলের সুনাম অক্ষুণ্ন থাকে। ‘আমরা ক্ষমতায় বসে গেছি’ এমন মানসিকতা পরিহার করার আহ্বান জানান তিনি।

পুরান ঢাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জলাবদ্ধতা, যানজট ও দূষণসহ নানা সমস্যা সমাধানে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আবারও জনগণের সমর্থন পেতে হলে এখন থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ঢাকার যানজট নিরসনে বড় পরিবহন, মেট্রোরেল ও বাসসহ সব ধরনের যান চলাচল সমন্বিত পরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া বর্ষা মৌসুমের আগে মশার প্রজনন রোধ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নতুন প্রশাসকের নেতৃত্বে কাজ শুরু হয়েছে এবং সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ বিষয়ে সক্রিয় আছেন।

ইশরাক হোসেন বলেন, জনগণ যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করতে হবে। এলাকার সমস্যাগুলো সমাধানে তিনি সব সময় পাশে থাকবেন এবং দলের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ন আহ্বায়ক মোঃ সাইদুর রহমান মিন্টু, বংশাল থানা বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আদিল, ৩৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক  মোঃ ডালিম হোসেন সহ  বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড