• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি: আইআরজিসি মুখপাত্র বেতন নিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রধান শিক্ষকের হাতাহাতি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি: আরাঘচি জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ বিতর্কের মুখে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করলেন ট্রাম্প

কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৬ মার্চ ২০২৬, ১০:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব এবার পড়ল বাংলাদেশি প্রবাসীদের ওপরও। কুয়েতে এক মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাহেদ হোসেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা এবং কামাল দফাদারের ছোট ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কুয়েতে হওয়া এক মিসাইল হামলায় জাহেদ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। প্রবাসে থাকা তার সহকর্মীরাই প্রথম পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার ঘটনাটি ঘটে। হামলার পরপরই সহকর্মীদের কাছ থেকে আমরা জাহেদের মৃত্যুর খবর জানতে পারি।’

পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে জাহেদের বাড়িতে এখন গভীর শোক নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা জানান, তিনি নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ চালাতেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় সন্দ্বীপের এটি দ্বিতীয় প্রবাসীর প্রাণহানির ঘটনা। এর আগে গত রোববার বাহরাইনে ইরানের হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন। অল্প সময়ের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর মৃত্যুতে সন্দ্বীপজুড়ে গভীর শোক বিরাজ করছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৫ বাংলাদেশি
ফ্রান্সে বিএনপির বিজয় উদযাপন ও দোয়া মাহফিল
ফ্রান্সে বিএনপির বিজয় উদযাপন ও দোয়া মাহফিল
ওমরাহ শেষে ফেরার পথে ৫ বাংলাদেশি নিহত
ওমরাহ শেষে ফেরার পথে ৫ বাংলাদেশি নিহত