তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

তুরস্কে একটি গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার দুই বাংলাদেশি, বাবা-ছেলে মারা গেছেন। ভোরে ঘুমন্ত অবস্থায় গ্যাস লিকেজে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বাংলাদেশি বাবা-ছেলে।
বুধবার (৪ মার্চ) ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত তাদের চাচাতো ভাই লিটন (২৬) হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আইসিইউতে চিকিৎসাধীন।
মৃতরা হলেন-মেড্ডা গ্রামের তারেক মিয়া (৪৫) ও তার ছেলে সাব্বির (২২)। দুর্ঘটনার সময় তারা তুরস্কের একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে গ্যাস লিকেজের কারণে অক্সিজেনের ঘাটতি হয়ে মৃত্যু ঘটে।
স্বজনরা জানান, সরকারের সহযোগিতা ছাড়া লাশ দেশে আনা সম্ভব নয়। তারা সবাই দোয়া ও সাহায্যের আবেদন করেছেন।
তারেক মিয়া প্রায় ১৪ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান। দেড় বছর আগে তিনি তার ছেলে সাব্বিরকে সেখানে নিয়ে যান। সাব্বিরের মা বেঁচে নেই।
ভিওডি বাংলা/জা







