• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ১০:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে জানিয়েছে, লেবাননের ইরানি দূতাবাসে কোনও আঘাত হলে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বুধবার এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি।

বৈরুতের ইরানি কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, “ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্রটি’ বারবার আন্তর্জাতিক সীমানা ও নীতিমালা অমান্য করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা আন্তর্জাতিক বিবেচনা ও কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম দেখাচ্ছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই।”

শেকারচি স্পষ্ট করে বলেন, “লেবাননে আমাদের দূতাবাসে হামলা চালানো হলে, বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। যদি ইহুদিবাদী গোষ্ঠী এ ধরনের আগ্রাসন চালায়, আমরা নিঃসন্দেহে প্রতিশোধ নেব।”

চলমান সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আমাদের লক্ষ্য অর্জনে সংকল্প থেকে এক ইঞ্চিও বিচ্যুত হব না।”

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, এএফপি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!