• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা

চট্টগ্রাম প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৭:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত একজন দলীয় কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান ধরে বসে থাকা স্থানীয় বিএনপি নেতা আবু তাহের এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ঘটনা ঘটেছে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর ইউনিয়ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি নেতা নুর ছাফা সাবু আহত হওয়ার পর তার বাড়িতে গেলে আবু তাহের তার সঙ্গে ছিলেন। সেই সময় তার হাতে একটি লম্বা ব্যারেলের শটগান ধরা ছিল, যা ছবিতে স্পষ্ট দেখা গেছে। উল্লেখ্য, আবু তাহের সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সাদা জুব্বা ও টুপি পরা আবু তাহের অন্যদের সঙ্গে বসে আছেন এবং হাতে একটি ‘পাম্প-অ্যাকশন’ শটগান রয়েছে। অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সম্ভবত ‘মসবার্গ ৫০০’ সিরিজ বা সমজাতীয় কোনো শক্তিশালী শটগান, যা সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে থাকে।

আইন বিশেষজ্ঞদের মতে, বৈধ লাইসেন্স থাকলেও আগ্নেয়াস্ত্র জনসমক্ষে প্রদর্শন করা যায় না। আত্মরক্ষার জন্য অস্ত্র বহন করলেও তা সাধারণ মানুষের নজর এড়িয়ে রাখতে হয়। নিয়ম ভঙ্গ হলে জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট অস্ত্রের লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারেন এবং ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।

এ বিষয়ে আবু তাহের দাবি করেছেন, “অস্ত্রটি আমার বৈধ লাইসেন্সকৃত শটগান এবং নিজের নিরাপত্তার স্বার্থেই সঙ্গে রেখেছিলাম। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে।”

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে এবং গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে লাইসেন্স শর্ত ভঙ্গের প্রমাণ মিললে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪