• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি:

দিনে ৩ বার মশার ওষুধ দেবে

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০১:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগরজুড়ে ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে নতুন সময়সূচি অনুযায়ী দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে, যা হটস্পট এলাকায় দ্রুত অভিযান চালাবে।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. জোবায়ের হোসেন বিষয়টি জানিয়েছেন।

ডিএনসিসির মুখপাত্র জানিয়েছেন, প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পর থেকেই মশক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তার নির্দেশনায় নগরজুড়ে কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকরভাবে সাজানো হয়েছে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। এতে সকালবেলা লার্ভাসাইডিংয়ের মাধ্যমে মশার লার্ভা ধ্বংস, বিকেল ও সন্ধ্যায় ফগিং, এবং রাতে পিক ও একটিভ টাইমে অঞ্চলভেদে ফগিং কার্যক্রম অন্তর্ভুক্ত। দিনে তিনবার এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার প্রজনন ও বিস্তার নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

সাপ্তাহিক ছুটির দিনেও মশক নিধন কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের সরেজমিনে এলাকায় টিমগুলোর কার্যক্রম তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিউআরটি হটস্পট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিউলেক্স মশার জন্মস্থান-নালা, নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয়, খাল-বিল-এর হালনাগাদ তালিকা প্রস্তুত করছে।

ডিএনসিসি কর্তৃপক্ষ ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল মশক নিধন কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে তদারকি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নাগরিকদেরও সহযোগিতা কামনা করা হয়েছে। তারা নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা, আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা ও পানি জমতে না দেওয়ার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংসে ভূমিকা রাখতে পারবেন।

ডিএনসিসি আশা করছে, এই সমন্বিত ও নিয়মিত কার্যক্রম মশার উপদ্রব হ্রাস করবে এবং ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী কৌশল ও বিজয়ের নেপথ্য ভূমিকায় ছিলেন
আবদুস সালাম: নির্বাচনী কৌশল ও বিজয়ের নেপথ্য ভূমিকায় ছিলেন
পল কাপুর আজ ঢাকায় আসছেন
পল কাপুর আজ ঢাকায় আসছেন
উপনির্বাচনের কারণে বগুড়া সফর বাতিল প্রধানমন্ত্রীর
উপনির্বাচনের কারণে বগুড়া সফর বাতিল প্রধানমন্ত্রীর