• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ১২:৩১ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান-মো. জিয়াউল হক -ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, নদী তীরবর্তী অঞ্চল এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
 
মঙ্গলবার (৩ মার্চ) বৈঠকে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। 

তিনি বলেন, “সমুদ্র ও নদীমাতৃক বাংলাদেশের বিশাল জলসীমার নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের অবদান অপরিসীম। তাদের পরিশ্রম আমাদের জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

প্রধানমন্ত্রী বিশেষভাবে সমুদ্র উপকূল এবং নদী তীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ডকে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন। জনগণের জানমালের নিরাপত্তার প্রতি সব সময় সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রিয়াল এডমিরাল মো. জিয়াউল হক প্রধানমন্ত্রীকে কোস্টগার্ডের সাম্প্রতিক উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন।

কোস্টগার্ড প্রধান আশ্বস্ত করেন যে, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী বাহিনী আরও আধুনিক ও সুসংগঠিত হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকবে। তিনি উল্লেখ করেন যে, কোস্টগার্ড শুধু নিরাপত্তা বজায় রাখছে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, সীমান্ত নজরদারি ও উন্নয়নমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ডের সদস্যরা দেশের সমুদ্র ও নদী তীরবর্তী এলাকা রক্ষায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সর্বদা প্রস্তুত থাকবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক