• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম

শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়তে সঠিক ইতিহাস জানাতে হবে

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৭:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে। ডিএসসিসি প্রশাসক

তিনি বলেন, শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুস্থভাবে গড়ে তোলা সবার দায়িত্ব।

সোমবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দেশে দীর্ঘদিন ধরে দলীয়করণের কারণে বিভিন্ন পর্যায়ে ইতিহাস বিকৃত হয়েছে এবং শিক্ষার ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে শিশুদের সামনে সঠিক বিষয়গুলো উপস্থাপন করা জরুরি।

তিনি বলেন, বর্তমান সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শিশু-কিশোরদের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ সময় পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, তাই সরকারকে কাজের জন্য সময় দিতে হবে।

 তিনি আরও বলেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণের সচেতনতা প্রয়োজন। নগরীর পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন ও মশার উপদ্রব কমাতে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।

তিনি জানান, নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে। জনগণের সহযোগিতায় সিটি কর্পোরেশনকে আবার সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের নিয়ে কাজ করা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী মনির খান, অভিনেতা শিবা শানু সহ প্রমুখ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিরানি-মান্ডা খাল পুনঃউদ্ধারে শুরু হচ্ছে প্রকল্প
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব: জিরানি-মান্ডা খাল পুনঃউদ্ধারে শুরু হচ্ছে প্রকল্প
ঢাকার ইফতারের মানচিত্র বদলে দিচ্ছে বেইলি রোড
ঢাকার ইফতারের মানচিত্র বদলে দিচ্ছে বেইলি রোড
ধানমন্ডিতে ঝটিকা মিছিল: মহিলা আ'লীগের আটক ৮
ধানমন্ডিতে ঝটিকা মিছিল: মহিলা আ'লীগের আটক ৮