• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ধানমন্ডিতে ঝটিকা মিছিল: মহিলা আ'লীগের আটক ৮

নিজস্ব প্রতিবেদক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পি.এম.
মিছিলে ব্যবহৃত প্ল্যাকার্ড। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩ নম্বর রোডে শুক্রবার ভোরে অনুমোদনবিহীন ঝটিকা মিছিলের কারণে পুলিশ মহিলা আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনা ঘটে সকাল সোয়া ৬টার দিকে। 

ধানমন্ডি এলাকার জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০–২৫ জন নেতাকর্মী মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে রোড অতিক্রম করছিলেন। তখন ধানমন্ডি মডেল থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আট নেতাকর্মীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।”

পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়ার জন্য ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।

শাহ মুস্তফা তারিকুজ্জামান আরও বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ