• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে বর্জ্য সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের অনুমোদন বাতিল: আবদুস সালাম প্রধানমন্ত্রী তারেক রাহমান শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ইউনূসের কিচেন কেবিনেটে কি হতো? যা বললেন সাখাওয়াত ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পি.এম.
হাবিব-উন-নবী খান সোহেল ও তার মেয়ে জান্নাতুল এলমি সুচানা (ডানে)। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

হাবিব-উন-নবী খান সোহেল-কে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে জান্নাতুল এলমি সুচানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে বাবাকে ঘিরে নানা স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন তিনি।

পোস্টে সুচানা লেখেন, ‌‘যে যত সত্যের পক্ষে শক্ত থেকেছে, বিগত সরকার তাকে তত মামলা-হয়রানির মাধ্যমে দমিয়ে রাখতে চেয়েছে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রাজনৈতিক মামলার বোঝা বহন করেছেন আমার বাবা। মামলা সংখ্যাই প্রমাণ করে, তিনি কোনোদিন আপস করেননি।’

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় পলাতক জীবন, কারাবাস ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে তার বাবাকে সময় পার করতে হয়েছে। ‘এত বড়সড় একজন মানুষ কীভাবে মৃত্যুঝুঁকি নিয়ে পলাতক থেকেছেন, কারাগারের বদ্ধ সেলে রাত কাটিয়েছেন—তা কেবল সৃষ্টিকর্তাই জানেন,’ লেখেন সুচানা।

পিতৃস্নেহ থেকে বঞ্চনার দুঃখ তুলে ধরে তিনি বলেন, ‘১৭ বছরে ১৭ দিনও শান্তিপূর্ণভাবে বাবাকে পাইনি। ছোটবোন একাই মায়ের স্নেহে বড় হয়েছে। মা প্রতিদিন চোখের পানি লুকিয়ে আমাদের সাহস দিয়েছেন। রাজনীতির জন্য যে ত্যাগ স্বীকার করা হয়, তার ভাগীদার পরিবারও হয়।’

বাবার সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘যারা বাবাকে ভালোবেসে তার জন্য দোয়া করেন, তারা প্রত্যেকে অন্তরে লৌহমানব।’ জাতীয়তাবাদী রাজনীতির কর্মীদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি সবার জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেলের নামে মোট ৪৫০টি মামলা হয়েছে বলে তার পরিবারের দাবি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াতের মতো পাত্রী চাই : সালাহ উদ্দীন আম্মার
জামায়াতের মতো পাত্রী চাই : সালাহ উদ্দীন আম্মার
সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদূত আনসারীর গুরুতর অভিযোগ
সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদূত আনসারীর গুরুতর অভিযোগ
মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত
মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত