• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

ভোররাতে আমির হামজার বিনীত অনুরোধ

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজেকে ঘিরে সমালোচনা ও কথিত ‘মিডিয়া ট্রায়াল’-এর প্রেক্ষাপটে সমর্থকদের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসী ও তার সব শ্রেণির সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, তাকে নিয়ে যেসব জায়গায় কটু মন্তব্য বা সমালোচনা করা হয়, সেখানে গিয়ে কেউ যেন পাল্টা আক্রমণাত্মক ভাষা ব্যবহার না করেন।

পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।”

তিনি আরও বলেন, সমর্থকরা চাইলে সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন অথবা নীরব থেকে এড়িয়ে যাবেন। তবে কোনো পরিস্থিতিতেই তার পক্ষে গিয়ে কাউকে কটু কথা না বলার আহ্বান জানান তিনি। “মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য”, উল্লেখ করেন এমপি আমির হামজা।

নিজের বিরুদ্ধে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব বিষয়ে তার জন্য আল্লাহই যথেষ্ট। পাশাপাশি তিনি দাবি করেন, এ ধরনের সমালোচনায় তিনি বিচলিত নন এবং “নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।”

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা
‘হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানে আ.লীগের এজেন্ট ছিল’
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী