• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগ

আবারও সিটি-রিয়াল দ্বৈরথ, চেলসি লড়বে পিএসজির বিপক্ষে

   ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পি.এম.
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র চূড়ান্ত করা হয়। ড্র অনুযায়ী ২০১৯-২০ মৌসুমের পর ষষ্ঠবারের মতো নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। 

গ্রুপ পর্বেও দল দুটি একে অপরের মুখোমুখি হয়েছে। ডিসেম্বরের সেই ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় সিটি। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) মুখোমুখি হবে চেলসির। 

লিগ পর্বে সব ম্যাচ জিতে শীর্ষে থাকা আর্সেনালের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের পেয়েছে ইটালির আতালান্তাকে। 

তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা ও লিভারপুল। বার্সেলোনা পেয়েছে প্রিমিয়ার লিগের নিউক্যাসল ইউনাইটেডকে অপর দিকে লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারাই।

অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে, চলতি মৌসুমে সিটি, অ্যাতলেতিকো ও ইন্টার মিলানকে হারানো নরওয়ের চমক বোদো/গ্লিমট খেলবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে। 

শেষ ষোলোর দুটি রাউন্ড যথাক্রমে ১০-১১ মার্চ এবং ১৭-১৮ মার্চ, কোয়ার্টার ফাইনাল ৭-৮ এপ্রিল ও ১৪-১৫ এপ্রিল, সেমিফাইনাল ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে এবং ফাইনাল ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে বুদাপেস্টে। 

শেষ ষোলোর ড্র:

রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
বোদো/গ্লিমট বনাম স্পোর্টিং
পিএসজি বনাম চেলসি
নিউক্যাসল ইউনাইটেড বনাম বার্সেলোনা
গালাতাসারাই বনাম লিভারপুল
অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার
আতালান্তা বনাম বায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুসেন বনাম আর্সেনাল

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার