• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

৫ আগস্টের ঘটনা ঘিরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিরোধী শিবির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ওই দিনের বিষয়ে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তা বর্তমান বক্তব্যে স্বীকার করেননি।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি। কোটি কোটি মানুষ যা শুনেছিল এবং সেদিন তিনি যা বলেছিলেন, আর এখন যা বলছেন—এর হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।’

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি জাতীয় সংবাদমাধ্যমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি গত দেড় বছরে নিজের দায়িত্বপালন ও সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন। ওই সাক্ষাৎকার প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা তীব্র হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল
আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল
ঈদযাত্রা নিরাপদ করতে সব সংস্থাকে নির্দেশনা: শিমুল বিশ্বাস
ঈদযাত্রা নিরাপদ করতে সব সংস্থাকে নির্দেশনা: শিমুল বিশ্বাস
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার