• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভালো কাজে সরকারকে সমর্থন, অন্যায় হলে ছাড় নয়: ডা. শফিকুর

সিলেট প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পি.এম.
কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার ভালো কাজ করলে বিরোধী দল অবশ্যই পাশে থাকবে। তবে সরকার যদি জনগণ, পরিবেশ কিংবা আল্লাহর দ্বিনবিরোধী কোনো বিষয়ে অবস্থান নেয়, তাহলে সেখানে কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর এই আমির বলেন, দেশের কল্যাণে সরকারি দল, বিরোধী দল ও নির্দলীয় সবার সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। ‘দেশ ও সমাজ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। তবে গত কয়েকদিন ধরে কিছু বিদ্যমান সমস্যায় মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে দেখা যাচ্ছে,’ মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে সরকারি দলের কেউ যেন অপরাধীদের পক্ষে না দাঁড়ান—এ আহ্বান জানান তিনি। ‘যদি সরকারি দলের লোকজন অপরাধীদের পাশে দাঁড়ান, তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব হবে না,’ বলেন তিনি।

নির্বাচনের পর নতুন সরকারের অধীনে দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অবস্থা সন্তোষজনক নয়। তার অভিযোগ, সরকারদলের কিছু দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ কেউ দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের পরিস্থিতি উন্নত হবে না। এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ