• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–এর সমন্বিত উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)–এর সহযোগিতায় মোট ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার বেনগাজী–স্থ গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ৩০ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসরত দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৪৫ জন রয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বুরাক এয়ার–এর একটি ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়।

জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম–এর কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আইওএম–এর পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিতকে পথখরচ, খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্ট্রেলিয়ায় নজরদারিতে মিজানুর রহমান আজহারী, পাঠানো হবে ঢাকায়
অষ্ট্রেলিয়ায় নজরদারিতে মিজানুর রহমান আজহারী, পাঠানো হবে ঢাকায়
স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি
মালয়েশিয়ায় কোকোর মৃত্যু: স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি
জাল ওয়ার্ক পারমিট ও ভিসায় বিদেশ যাচ্ছে শ্রমিক, অর্থ হাতাচ্ছে দুই প্রতারক
জাল ওয়ার্ক পারমিট ও ভিসায় বিদেশ যাচ্ছে শ্রমিক, অর্থ হাতাচ্ছে দুই প্রতারক