• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন

কক্সবাজার প্রতিনিধি    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পি.এম.
কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি। ছবি: সংগৃহীত

আবদুর রহমান বদি এক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাব সদস্যরা বদিকে গ্রেপ্তার করেন। সে সময় র‌্যাব জানায়, টেকনাফ–এ দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ–এর প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২৪ সালের আগস্টে টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় জাফর আহমেদ–কেও আসামি করা হয়।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। মামলায় অজ্ঞাতনামা আরও প্রায় ৭০ জনকে আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কার পেলেন চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীরা
পুরস্কার পেলেন চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীরা
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত
বাস উল্টে যেতেই যাত্রীদের চিৎকার, আহত ১৭
বাস উল্টে যেতেই যাত্রীদের চিৎকার, আহত ১৭