• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সন্তানদের কাছে ‘থর’ নন, শুধুই বাবা ক্রিস হেমসওয়ার্থ

বিনোদন ডেস্ক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পি.এম.
হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। ছবি: সংগৃহীত

হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ-এর বিশ্বজোড়া খ্যাতি তার সন্তানদের কাছে তেমন গুরুত্ব পায় না। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘থর’ হিসেবে পরিচিত হলেও, ঘরের ভেতরে তিনি কেবলই একজন বাবা।

এক সাক্ষাৎকারে হেমসওয়ার্থ মজা করে বলেন, তার বিশ্বজোড়া পরিচিতি নিয়ে সন্তানদের কোনো আগ্রহ নেই। অভিনেতা ও তার স্ত্রী এলসা পাটাকি-র তিন সন্তান—১৩ বছর বয়সী মেয়ে ইন্ডিয়া রোজ এবং ১১ বছর বয়সী যমজ ছেলে সাশা ও ট্রিস্টান।

হেমসওয়ার্থ জানান, প্রথম যখন সন্তানরা জানতে পারে যে তাদের বাবা ‘থর’ চরিত্রে অভিনয় করেন, তখন তারা বেশ রোমাঞ্চিত হয়েছিল। তবে পরে যখন বুঝতে পারে বাস্তবে তিনি সিনেমার মতো উড়তে পারেন না বা অতিমানবীয় ক্ষমতা নেই, তখন থেকেই আগ্রহ কমে যায়।

অভিনেতার ভাষায়, ‍‘এখন তাদের কাছে আমি শুধুই বাবা। তারা আমাকে আর বিশেষ পাত্তা দেয় না।’

হেমসওয়ার্থের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রাইম ১০১’ গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন হ্যালি বেরি ও ব্যারি কেওগান।

সূত্র : এনডিটিভি

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ